Social Icons

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

ফুলকি - রুদ্র গোস্বামী

১
জানি না সাঁতার
এপার ওপার
তবু নেমেছি জলে
তুই ডেকেছিস বলে

২
এ কেমন
ভাসাস নদী বল
কূল নাই তোর
তল নাই তোর
একূল ওকূল জল

৩
তোমাকে ছুঁয়েছি যতবার
ততোবার ছুঁয়েছি দীর্ঘশ্বাস
আর নাম ধরে ডেকো না নদী
আমার শহরে এখন জিরচ্ছে বৃষ্টিমাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন